শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক কৃষকদল নেতার খুনিদের বিচারের দাবিতে উত্তাল বাগেরহাট জরাজীর্ণ গোলপাতার ঘরে ভবিষ্যৎ গড়ার লড়াই: প্রাথমিক বিদ্যালয়ের করুণ দশা

নারীর ক্ষমতায়নই টেকসই উন্নয়নের চাবিকাঠি-ড. শেখ ফরিদুল 

রিপোর্টার- / ৩১৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি. রামপালের উজলকুড় ইউনিয়নে নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উজলকুড় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারীদের নিয়ে চাঁদপুর স্কুল মাঠে   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিভিন্ন পর্যায়ের নারীগণ বিএনপির সম্ভাব্য প্রার্থীর কাছে তাদের প্রত্যাশা ও এলাকার সমস্যা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ (রামপাল–মোংলা ও ফকিরহাট) আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশ গমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার। উঠান বৈঠকে এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক নারীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং ‘ধানের শীষে ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ