বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার রামপালে সকল সরকারি খাল দখলমুক্ত দাবিতে যুবদলসহ উন্নয়ন সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন বাগেরহাটে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ,তদন্তের দাবি বাগেরহাটে পলি ও দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

পি.সি. কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

রিপোর্টার- / ৩৫৫ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পি.সি. কলেজ শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ শাখার উদ্যোগে সংগঠনের একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ক্যাম্পাসের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের সমস্যা এবং ছাত্রকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দল কলেজ প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। তারা বলেন, “একটি কার্যকর ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, অধিকার রক্ষা ও সুস্থ রাজনীতি চর্চার সুযোগ তৈরি করবে।

সাক্ষাৎকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি বি.এম. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-মাশকুর শেখ, প্রশিক্ষণ সম্পাদক মুনাব্বার মিনা, অর্থ ও কল্যাণ সম্পাদক বাকি বিল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক তানজিম তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলেজ শাখার সভাপতি আলিফ আহসান বলেন, আমরা চাই কলেজে শিক্ষার পাশাপাশি নেতৃত্ব গঠনেরও পরিবেশ তৈরি হোক। তাই সুষ্ঠু ও সুন্দর কলেজ সংসদ  তৈরীর প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন খুবই প্রয়োজন।

অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম  বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ