বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ  চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে যেতে হবে না —জেলা প্রশাসক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ

বাগেরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন

রিপোর্টার- / ১৪৩ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ২৮ নং মূলঘর শেখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ বিতরন করা হয়। পরে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা সম্মিলিতভাবে অত্র প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন।
আর্ড এন্ড লিভ এর অর্থায়নে অত্র প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় কো- অর্ডিনেটর সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল হক রাহাদ। এ সময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মুহিবুল্লাহ আজাদ, স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমান, বরকত আলী, বনি আমিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লিপিকা শিকদার, আর্ন এন্ড লিভ খুলনা বিভাগীয় সহ-সভাপতি ওবায়দুল্লাহ, মনজুর খন্দকার, প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সকলের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। কারণ, একেকটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি। শুধু গাছ লাগালেই চলবে না, এর যত্নও নিতে হবে- যাতে গাছগুলো বেঁচে থাকে।


বক্তারা আরো বলেন, আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি ২০১৫ সাল থেকে প্রতিবন্ধী, দুস্থ, অসহায়দের নিয়ে কাজ করে আসছে। এছাড়া পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তিনি সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছেন। তারাই ধারাবাহিকতায় বাগেরহাটে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে গাছ। আগামীতেও এ প্রকল্পের কাজ চলমান থাকবে বলে জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ