রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

বিএনপি নেতার ব্যক্তি উদ্যোগে রামপালের খ্রিস্টান পল্লীর বাসিন্দারা পেল বিশুদ্ধ পানি

রিপোর্টার- / ৪৩ পড়া হয়েছে
সময়- শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপালের খ্রিস্টান পল্লীর বাসিন্দারা পেল বিশুদ্ধ পানি। লবণাক্ত এলাকায় দীর্ঘদিন পর পানির ব্যবস্থা হওয়ায় খুশি সুবিধাবঞ্চিত পরিবারগুলো। শনিবার (২২ নভেম্বর) রামপাল উপজেলার গিলাতলা বাজার এলাকার  খ্রিস্টান পল্লীতে ব্যক্তি উদ্যোগে স্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও  রামপাল মংলার আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এসময় স্থানীয় নেতা কর্মীদের উপস্থিত ছিলেন।

উপকারভোগী খ্রিস্টান পল্লীর বাসিন্দা শান্তি বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে অনেক দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করে আনা হতো। এক কলস পানির জন্য এ বাড়ি ওবাড়ি বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে গেলে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তাম। এমনকি সরকারি ও বিভিন্ন এনজিওর কাছে ধরনা দিয়েও আমরা সুপেয় পানির ব্যবস্থা করতে পারিনি। আজ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহযোগিতায় সুপ্রিয় পানি পাওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে রক্ষা পাওয়ায় তার জন্য দোয়া করছি।

অপর বাসিন্দা তারাপদ মিস্ত্রি বলেন, যিনি জনগণের সুখ দুঃখের সাথে জড়িয়ে রয়েছেন তিনি ডক্টর ফরিদুল ইসলাম। যার প্রমাণ সুপেয় পানির জন্য তার বাড়িতে একদিন গিয়ে বললে আজ ১৫ দিনের মধ্যে তা ব্যবস্থা করে দিয়েছেন। তিনি একজন বড় মনের মানুষ হিসেবে দীর্ঘদিন বেঁচে থাকবেন। দশ বছর আগেও আমার মত গরিব মানুষের চিকিৎসা ব্যবস্থা করিয়ে দিয়েছেন যে কারণে আজও বেঁচে আছি। যতদিন বেঁচে থাকবো তার জন্য দোয়া করব তিনি যেন আমাদের মত দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সেবার করার সুযোগ পান।

স্থানীয় হৃদয়ে বলেন, আশেপাশের অনেক মানুষ আছেন যারা ইচ্ছে করলেই অনেক উপকার করতে পারেন কিন্তু আজ আমাদের সুখ দুঃখের সাথে জড়িয়ে আছেন ডক্টর ফরিদুল ইসলাম।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সুবিধা বঞ্চিত খ্রিস্টান পল্লীর মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত ছিল। হঠাৎ একদিন সকালে আমার বাড়িতে যান খ্রিস্টান পল্লীর বাসিন্দারা। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে সুপেয় পানি না পাওয়ায় নানা ভোগান্তিতে পড়তে হয়। এরপর এলাকায় সরজমিনে এসে দেখে ২০০ গজ দুর থেকে গভীর টিউবয়েলের সংযোগ দিয়ে পল্লীর ভিতরে সুপেয় পানির ব্যবস্থা করে দেয়া হয়। কারণ তারা তো সমাজের বাইরে কোন লোক নয় আমাদের সমাজেরই তারা মানুষ। এখানে মানুষ হিসেবেই গণ্য করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি। এখন থেকে আর তাদের কোন পানির জন্য দিগ্বিদিক ছোটাছুটি করা লাগবেনা । এর আগেও তাদের পাশে ছিলাম ও আগামীতে থাকবো আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ