বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ  চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে যেতে হবে না —জেলা প্রশাসক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ

মোংলায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

রিপোর্টার- / ১০১ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাগেরহাটের মোংলায় বিধবা ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় দুই’শ নারী-পুরুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, সমাজের হতদরিদ্রের পাশে তারেক রহমান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবেন। তিনি আরো বলেন, যারা সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও মাদকে জড়িত হবেন তাদেরকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে প্রতিহত করা হবে। তারেক রহমানের নেতৃত্বে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে চলমান দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পাড়া-মহল্লা ও শহরে নিরলস কাজ করছে বিএনপি। বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ এ এলাকায় খুন, সন্ত্রাস ও লুটপাটের রামরাজত্ব কায়েক করেছিল। আমরা কেউ অরাজকতার সৃষ্টি করবো না। কেউ দখলবাজী-চাঁদাবাজী করলে তা প্রতিহত করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, আঃ হানিফ, শাহআলম শেখ, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, যুবদল নেতা ইমান হোসেন, বিএনপি নেতা মোঃ বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা মহসিন পাটোয়ারী, তাঁতীদল নেতা আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নেতা মোঃ সেলিম ও সোহেল হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ