শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

রামপালে মহিলাদের কর্মসংস্থানে কাজ করা হচ্ছে উঠান বৈঠকে -ড. শেখ ফরিদুল ইসলাম

রিপোর্টার- / ৩৯১ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

রামপাল প্রতিনিধি. রামপাল উপজেলার ৩নং বাইনতলা ইউনিয়নের ২, ৩ ও ৪নং ওয়ার্ড ও ১নং গৌরম্ভা ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডের মহিলাদের নিয়ে পৃথক পৃথক দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় শরাফপুর কারামতিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসা মাঠে ও বিকাল ৫ টায় আদাঘাট মাধ্যমিক বিদ্যালয়ের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট-২ (রামপাল-মোংলা-ফকিরহাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।
ড. ফরিদুল ইসলাম আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন। মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নিয়মিত ভাবেন।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ