শরণখোলা প্রতিনিধি. শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় এক ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলা সদরের রায়ন্দা বাজার কেন্দ্রিয় হরি মন্দিরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরণের অপ্রীকর ঘটনা না ঘটে সেব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানান নেতৃবৃন্দ। এবছর শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মোট ২২টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় শরণখোলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। পিএফজির অ্যাম্বাসেডর ও শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক ইসমাইল হোসেন লিটন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোস্তফা আমীন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ওবায়দু হক, রাযেন্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নূরুজ্জামান মীর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশীষ কুমার দাস।