সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন

দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

রিপোর্টার- / ৪০২ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজেস্ব প্রতিবেধক,

বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর রাতের কোনো এক সময় ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির ব্যাংকের মোড় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। তবে পরিকল্পিত ভাবে শুধু ভিতরের জিনিসত্রে আগুন দেওয়ায় সারাদিন বাইরে থেকে বোঝা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস খুলে এ অবস্থা দেখেন তারা।

নেতাকর্মীদের ধারণা, রাতে পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি ঢেলে আগুন লাগানো হয়েছে। বুধবার রাতে কার্যালয়ে একটি মিটিং শেষে নেতাকর্মীরা বের হয়ে যান। পরে ভোরের দিকে দুর্বৃত্তরা সুযোগ বুঝে আগুন ধরিয়ে দেয় বলে সন্দেহ তাদের। অগ্নিকাণ্ডে ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি, এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

এ বিষয়ে কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন,  স্থানীয় নেতাদের মাধ্যমে খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে শেষ। এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। যারা এ ঘটনার সাথে জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, বিভিন্ন সময় আমাদের একাধিক অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমরা নোংরা রাজনীতি করতে চাই না। আশাকরি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে।

 

কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শেখ তানভীর বলেন, দেখে মনে হচ্ছে   খুব গোপনে আগুন দেয়া হয়েছে। যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

 

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান  বলেন,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ