শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিপোর্টার- / ৩০৮ পড়া হয়েছে
সময়- বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে সাদিয়া (৩০) নামে এক গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ নভেম্বর) রাত দশটার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ সাদিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকার পারভেজের স্ত্রী। তিন বছর ধরে স্বামীকে  নিয়ে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে ভাড়া থাকতেন সাদিয়া।
স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবর দিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে। সে পেশায় একজন বাস চালক।
বাগেরহাট  মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তার ঘরের ভিতরে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরাদেহটি ঘরের ভিতরে রেখে পালিয়ে যায়। অর্ধগলিত লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সবদিকে বিবেচনা করে গৃহবধূর মৃত্যুর কারণ খুজতে পুলিশ তদন্ত  কাজ শুরু করেছে । আশা করি এর মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, ওসি আরো বলেন, শুক্রবারের পর থেকে নিহত  সাদিয়ার স্বামী পারভেজকে ওই এলাকায় আর কেউ দেখেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ