মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ   বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ণ করতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন লোকালয়ে জীবন্ত ছাগল গিলে খাওয়ার চেষ্টা অজগরের, আতঙ্ক বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে যুবদল নেতা সুজন মোল্লার নামে অপপ্রচার,তদন্তে পুলিশ

রিপোর্টার- / ৮১ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।ভুক্তভোগী সুজন মোল্লা তার বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ বছর ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছে। সম্প্রতি আমার বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন পোস্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। কিছুদিন আগে একটি চক্র আমার পরিবারের সদস্য পরিচয়ে—আমার ভাইয়ের ছেলে ও ভাইপো সেজে—অপপ্রচার চালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি সমাধান হয় এবং প্রকৃত সত্য উদঘাটিত হয়। কিন্তু এখন আবার নতুন করে অপপ্রচার শুরু করেছে।
সুজন মোল্লা দাবি করেন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এ ঘটনায় ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করতে এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সুজন মোল্লার পরিবারের পক্ষ থেকে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ