বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের  ১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রিপোর্টার- / ১৯৩ পড়া হয়েছে
সময়- বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার পুরাতন ঘোষগাতী এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত আজিজ শেখ (৩৮) মোল্লাহাট উপজেলার পুরাতন ঘোষগাতী গ্রামের আক্কাচ শেখের ছেলে।
মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পুরাতন ঘোষগাতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯৫০ পিস ইয়াবাসহ আজিজ শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে  উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার  বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি মামলা করেছেন। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ