রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন 

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার- / ৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাট জেলা আইনজীবী সমিতি – ২০২৬ এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এস. এম. মাহাবুব মোর্শেদ লালন-কে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যালয়ে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুর রহমান টুটুল, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট পর্যটন ফোরামের সভাপতি আব্দুল্লাহ বনি, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য জনাব মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মোহাম্মদ শরিফুল ইসলাম জুয়েল, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম এবং যুব রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যবৃন্দ।
‎এ সময় বক্তারা বলেন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে রেড ক্রিসেন্ট পরিবারের সদস্যদের নির্বাচিত হওয়া পুরো ইউনিটের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আগের মতোই সক্রিয় ভূমিকা রাখবেন।
‎নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস. এম. মাহাবুব মোর্শেদ লালন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জানানো শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা ভবিষ্যতেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ