সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন

মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনের মৃত্যুবার্ষিকী পালন

রিপোর্টার- / ৩৫৩ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
Oplus_131072

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, কবি-সাহিত্যিক, শিক্ষানুরাগী ইতালিয় নাগরিক ফাদার মারিনো রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় ২০ অক্টোবর সোমবার সকালে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো মোংলার শেলাবুনিয়ায় ফাদার মারিনো রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও খ্রিষ্টিয় যাগ। সেন্ট পল্স ধর্মপল্লী, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, মোংলা নাগরিক সমাজ ্ও সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ৮টায় ফাদার রিগনের সমাধি চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্ট পল্স ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপি’র সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা ও ফাদার রিপন সরদার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, সেবা সংস্থার নির্বাহী পরিচালক মিনা হালদার, হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন ফাদার রিগনকে বাদ দিয়ে মোংলাকে কল্পনা করা যায়না। বাংলাদেশের মাটি, মানুষ ও সংস্কৃতির প্রেমে যাজকীয় দায়িত্ব পালন শেষে তিনি এদেশই থেকে গেছেন। মৃত্যুর পরেও যেন এদশেই সমাধি হয় এই অন্তিম ইচ্ছা তিনি জানিয়ে গেছিলেন। উল্ল্যেখ ফাদার রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভিল্লারভেরলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫৩সালে তিনি ধর্মের শান্তিময় বাণী প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। ২০১৭ সালে ২০ অক্টোবর ইতালিতে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর একবছর পরে অন্তিম ইচ্ছা অনুযায়ি তাঁর প্রিয় মোংলার শেলাবুনিয়ায় এনে তাঁকে সমাহিত করা হয়। ফাদার রিগন রবীন্দ্রনাথের ৪৮টি বই ও সাড়ে তিনশো লালন সঙ্গীত ইতালিয় ভাষায় অনুবাদ করেছেন। লালন সঙ্গীতের মধ্যে তিনি ঐশ্বরিক অনুভ‚তি খুঁজে পেয়েছেন। তিনি নিজেই বলতেন আমার মস্তকে রবীন্দ্রনাথ, অন্তরে লালন। ইতালিতে তিনি বাংলাদেশের অঘোষিত রাস্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। আলোচনা সভার আগে সেন্ট পল্স ধর্মপল্লী, পৌর ও উপজেলা বিএনপি, মোংলা সরকারি কলেজ, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, মোংলা নাগরিক সমাজ, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেবা সংস্থা, হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার পক্ষ থেকে ফাদার রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ