মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

বাগেরহাটে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকা পাবে চার লাখ  শিশু

রিপোর্টার- / ২৬৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।  ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে। উপকূলীয় এই জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস টিকা দেয়া হবে। বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য দেয় স্বাস্থ্য বিভাগ।

প্রেস ব্রিফিং এ বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুল।

প্রেস ব্রিফিং এপ্রেস ব্রিফিং এ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুল বলেন, টাইফয়েড একটি পানিবাহিত রোগ। যেসব এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে এবং ঘনবসতিপূর্ণ সেসব এলাকায় এই রোগের প্রকোপ বেশি। একারনে বাগেরহাট টাইফয়েড রোগের জন্য বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল।

বাগেরহাটে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।  ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে। উপকূলীয় এই জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস টিকা দেয়া হবে। সবাইকে এই টিকা গ্রহণের জন্য আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ