বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য বাগেরহাটে ঘাট সংস্কারে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি চলাচল বাগেরহাটে হাসপাতালে  চাকুরী বহাল রাখার দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা বাগেরহাটের রাখালগাছি বাজারে সোনালী ব্যাংকের উপশাখা চালু বাগেরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,স্বামী আটক

বাগেরহাটে আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টার- / ২৭৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (০৭ জানুয়ারি) সদর উপজেলার সুন্দরঘোনা কাঠালতলা মাঠে দিনব্যাপী আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা  বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক  গোলাম মোঃ বাতেন, বাগেরহাটের পুলিশ সুপার  মোহাম্মদ হাছান চৌধুরী এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান প্রমুখ।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু অভিযান পরিচালনা নয়, একই সাথে তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। আইন প্রয়োগ ও সামাজিক এসব উদ্যোগের মাধ্যমে মাদকের বিস্তার কমে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খেলাধুলা সেই আন্দোলনের শক্তিশালী মাধ্যম হতে পারে।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, খেলাধুলা চরিত্র গঠন, শারীরিক গঠন ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি জাতিকে ধ্বংস করার জন্য মাদকই যথেষ্ট। আমরা সম্মিলিতভাবে মাদককে প্রতিহত করতে পারি। একটি এলাকায় বা সমাজের মধ্যে কারা মাদক বিক্রি করে ও মাদক ব্যবহার করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ