মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরবনে জেলে বহরে দস্যুদের হামলা, ট্রলারসহ ৫ জনকে অপহরণ মোংলা-রামপালের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন – প্রতিমন্ত্রীর বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ সুস্থ কিশোরী, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন  ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধ্যানে-বাগেরহাটে মন্ত্রী রবিউল আলম বাগেরহাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল বাগেরহাটে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

ফকিরহাটে জমি দখলের অভিযোগ আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্বে

রিপোর্টার- / ৩১৯ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্বে জমি দখলের অভিযোগ উঠৈছে। এমনকি জমি দখল করতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজন নারী সদস্যকে মারধর করে আহত করা হয়েছে।এসব অভিযোগ তুলে শুক্রবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ফকিরহাট উপজেলার আটটাকী গ্রামের ক্ষতিগ্রস্থ শেখ আবুল হোসেন।

প্রতিপক্ষের হামলায় আহত চার নারী হলেন, জাহেদা বেগম (৪৮) লাকী বেগম (৫২)রেহানা (৩০) ও বাকপ্রতিবন্দী লাইলী বেগম (২৭)।

সংবাদ সম্মেলন আবুল হোসেন লিখিত বক্তব্য বলেন, গত ৩৫ বছর ধরে আমি আমার পৈত্রিক সম্পত্তির পাশাপাশি ফকিরহাট আট্টাকী হেলিপ্যাড সংলগ্ন রেলের সম্পত্তি ভোগ দখল করে আসছি। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামীলীগ নেতাদের যোগসাজশে আমার জমি দখল করে নেয়।  পরবর্তী সময়ে সরকার পতনের পর আমি জমিটি পুনরায় ফিরে পাই। আমার ভোগ দখলীয় জমিতে  থাকায় অবস্থায় স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। এ  অবস্থায় আমি গত মাসের ২৭ আগস্ট আব্দুল মান্নান শেখ, ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগ সভা নেত্রী নূরজাহান বেগম (ভানু) ও তার স্বামী আব্দুল মান্নানের বিরুদ্বে ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে ২ সেপ্টেম্বর  রাত আনুমানিক ১০টার দিকে আব্দুল মান্নান, নূর জাহান ভানু, বাবু, শাহিদুল, রেজা, রফিকসহ১০/১২ জন সশস্ত্র লোক আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ হামলায় আমার পরিবারের চারজন নারী সদস্য আহত হয়। আমাদের ভোগ দখলীয় জমি দখল করে তারা এখন ঘর নির্মাণ করছে। এতে আমার পরিবার আজ মারাত্মকনিরাপত্তাহীনতায় ভুগছে।আমি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আমার দখলীয় জমি অবিলম্বে ফেরত দেওয়া এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ