বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা

রিপোর্টার- / ৩২৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে  বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বারুইপাড়া বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শেখ মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি  মনোনীত প্রার্থী  ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান,খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপি সভাপতি  সৈয়দ নাসির আহমেদ মালেক, বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, এডভোকেট নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, আসাফ উদদৌলা জুয়েল, মান্নান হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন তার বক্তৃতায় বলেন,আমি নির্বাচিত হলে সন্ত্রাস,চাঁদাবাজ,দখল মুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।  ওয়াটার রিজার্ভের মাধ্যমে এই এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হবে। সকল ভেদাভেদ ভুলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষ বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ