মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

বাগেরহাটে ইজিবাইক চালক হত্যায় জড়িত যুবক গ্রেপ্তার

রিপোর্টার- / ২৪৯ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ইজিবাইক চালক শহিদুল মোল্লা হত্যার ঘটনায় মোঃ নাহিদ শিকদার(৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের আগ মুহূর্তে সদর উপজেলার  খানজাহান আলী মাজার এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগমুহুর্তে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীণ ইফাদ ডেইরি ফার্ম নামের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার শিড়ির নিচ থেকে  হত্যার শিকার ইজিবাইক চালকের স্কচটেপ পেচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক শহিদুল মোল্লা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালক শহিদুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার নাহিদ শিকদার। চুক্তিকৃত টাকার মধ্যে মোঃ নাহিদ শিকদারের নিকট হতে ৩ হাজার টাকা ও হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।গ্রেপ্তার নাহিদ শিকদার সদর উপজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী ও তার সহযোগি আসামীরা ইজিবাইক চালক শহিদুল মোল্লা(৪৫)কে  পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার জন্য  কালদিয়া এলাকা ফিরোজুল ইসলাম ফিরোজের পরিত্যক্ত ডেইরী ফার্মে নিয়ে যায়। সেখানে তারা শহিদুল মোল্লার মুখে স্কচটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং মরদেহ সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এঘটনায় শিকার যুবক চলকের স্ত্রী  শিউলি বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাহামুদ-উল হাসান বলেন, যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। ঘটনাস্থলে নিয়ে ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা করা হয়। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ