বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

বাগেরহাটে রিমান্ডে থাকা এক আসামীর মৃত্যু

রিপোর্টার- / ১৯৩ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে চুরি মামলায় রিমান্ডে থাকা আসামী মোজাফফর নামে এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। বাগেরহাট মডেল থানায় অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকাল ৮টায় জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে তার মৃত্যু হয়। মৃত মোজাফফর (২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গেল ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি সন্দেহ মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে ওইদিনই তাকে চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামীদের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে অসুস্থ্য হয়ে পড়লে অন্য আসামীরা পুলিশকে জানায়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত মৃত মোজাফফরের কোন স্বজনকে পাওয়া যায়নি।

বাগেরহাট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দেন। ইসিজি করে দেখা যায় তার গুরুত্বর হার্টএ্যাটাক হয়েছে।এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, রিমান্ডের আসামী মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেয়। সেখা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসেছেন, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ