বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

বাগেরহাটে সপ্তম দিনের মত বিক্ষোভ মিছিল ও জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ঘেরাও

রিপোর্টার- / ২১৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকবাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সপ্তম দিনের মত বিক্ষোভ মিছিল ও জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে  বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে এসে নেতাকর্মীরা জড়ো হতে থাকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারীরা।

এর পাশাপাশি গনস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি থাকবে না। বিকেলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

এদিকে চারটি আসন বহাল রাখার দাবিতে উচ্চ আদালতে এখন পর্যন্ত বাগেরহাটবাসীর পক্ষ থেকে তিনটি রিট করা হয়েছে। আদালত রিটকারীদের পক্ষে ১০ দিনের রুল জারি করেছেন।

সকাল থেকে এসব কর্মসূচিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এ্যাড. কাজলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আকিসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

নির্বাচন কমিশনের চুড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। পূর্বের আসন সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ