বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

বাগেরহাটে সুজন সাধারণ সম্পাদকের বাড়িতে চুরি, স্বর্নালংকার লুট

রিপোর্টার- / ২১৩ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা মোড়ে সুজন–সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক এস কে এ হাসিবের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ( ২৯ সেপ্টেম্বর)  রাতের কোন এক সময় দুর্বৃত্তরা দেয়াল ভেঙে ঘরে ঢুকে সোনা-গহনা, শাড়ি, আসবাবপত্রসহ আলমারি ও শোকেজ ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়।এনিয়ে গত এক মাসে প্রায় ২০ টি চুরির ঘটনা ঘটেছে।

এস কে এ হাসিব জানান, এই বাড়িটা নিচু হয়ে যাওয়ায় আমরা পাশের একটি ভাড়া বাসায় থাকি। আমাদের সব মালামাল এই বাড়িতেই রাখা ছিল। সকালে আমি আয়রন নিতে গিয়ে দেখি আলমারি ও শোকেজ ভাঙা, ঘরের সব তছনছ করা। পরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ