শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী

হোমিওপ্যাথিক ডাক্তারদের ‘ডা.’ পদবি ব্যবহার নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার- / ২৫২ পড়া হয়েছে
সময়- সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তারদের নামের পূর্বে “ডা.” পদবি ব্যবহারে  নিষেধাজ্ঞার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আপস. সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে কলেজের শিক্ষক, চিকিৎসক, ডিএইচএমএস ডিগ্রিধারী এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিএইচ.এমএস ডক্টরস এসোসিয়েশেনের সভাপতি  ডাঃ এইচ এম একরাম আলী হাওলাদার,  সদস্য সচিব ডাঃ   খন্দকার আব্দুস সালাম, ডাঃ  আব্দুল লতিফ, ডাঃ ফরিদ উদ্দিন, ডাঃ আশোক কুমার দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক জারীকৃত ১৩ নভেম্বর ২০২৩ তারিখের নির্দেশনায় বলা হয়েছে, আইনের (১৩) ধারা অনুযায়ী “হোমিওপ্যাথিক চিকিৎসক” বা “Homoeopathic Doctor” পদবী ব্যবহার করতে পারবে। কিন্তু ১০ আগস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনারয় অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কতৃক জারীকৃত নির্দেশনায় বলা হয় হোমিওপ্যাথিক চিকিৎষকরা ডাঃ ব্যবহার করতে পারবে না। আমরা এই আদেশ দেওয়ার প্রতিবাদ জানাই। এই আদেশের মাধ্যমে দেশের হাজার হাজার হোমিও চিকিৎসক পেশাগতভাবে হেয় হচ্ছেন এবং সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছেণ।  অনতিবিলম্বে এই আদেশ বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ