বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

মোল্লাহাটে ডাচবাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা

রিপোর্টার- / ২০৮ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ডাচবাংলা ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং মোল্লাহাট উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং খুলনা রিজিওনাল ম্যানেজার এন্ড হেড এম ডি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচবাংলা ব্যাংকের বাগেরহাট শাখা ব্যবস্থাপক মোঃ মোকাদ্দেস হোসেন, মোবাইল ব্যাংকিং রকেট বাগেরহাটের রিজিওনাল ম্যানেজার মোঃ আশরাফুজ্জামান খান এবং বাগেরহাট এজেন্ট ব্যাংকিং রিজিওনাল কমপ্লায়েন্স ম্যানেজার বিকাশ কুমার দাস।

এছাড়াও মোল্লাহাট উপজেলা এজেন্ট ব্যাংকিং-এর মাস্টার এজেন্ট মোঃ বোরাক মোল্লার সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মশালায় বক্তারা আর্থিক সাক্ষরতা, নিরাপদ লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণের সুবিধা ও ব্যাংকিং খাতে গ্রাহক সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় প্রায় দুই শতাধিক সেবাগ্রহীতা, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যাংকিং সেবার আধুনিক দিক ও আর্থিক জ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে সাধারণ মানুষ ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন হবে এবং প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ