বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

মোল্লাহাটে মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার- / ২২৭ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে মাহফুজ শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দী এলাকার নিজস্ব মৎস্যঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহফুজ শেখ ওই এলাকার আলি মিয়া শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘেরে কাজ করতে যান মাহফুজ। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা ঘেরে গিয়ে তার মরদেহ দেখতে পান। পরে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবার ও নিকটজনদের অভিযোগ, কয়েক দিন আগে পাশ্ববর্তী ঘের মালিকের ছেলেদের সঙ্গে মাহফুজের বিরোধ হয়েছিল। এ ঘটনায় তাকে মারধরও করা হয়। এরপর থেকে তাদের ঘেরে যাতায়াত বন্ধ হয়ে যায়। ওই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে মাহফুজকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। তারা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও চামড়া ছোলা দাগ রয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভিকটিমের পরিবার ও স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ