মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

মোল্লাহাটে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রিপোর্টার- / ২৩৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি.বাগেরহাটের মোল্লাহাটে সারা দেশের সাথে একযোগে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালন করেছে।

দাবিকৃত নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং, ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছেন তারা। এর অংশ হিসেবে ১ অক্টোবর ২০২৫ তারিখ থেকে ইপিআই কার্যক্রম, আসন্ন টিটিসি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম থেকে তারা বিরত রয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ), মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে ব্যানার টানিয়ে এ কর্মবিরতির যৌক্তিকতা তুলে ধরা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মোল্লাহাট শাখার আয়োজনে কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়ক মোঃ হাচান ফকির, সভাপতি মোঃ জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মোঃ মিরান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলি মাসুদ, কোষাধ্যক্ষ নাদিরা পারভিন ও প্রচার সম্পাদক রুমা খানম প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক হাওলাদার।

এ সময় বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মবিরতি আরও কঠোর রূপ নেবে।”

উল্লেখ্য, দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং, ১৪তম গ্রেড বাস্তবায়ন, টিকা কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চয়তা এবং পর্যাপ্ত জনবল নিয়োগসহ ছয় দফা দাবি।

কর্মবিরতির কারণে উপজেলার ইপিআই টিকাদান কার্যক্রম ও মাঠপর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ