বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

রামপালে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি প্রতিরোধে সভা

রিপোর্টার- / ১৮৬ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি. রামপালে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভার সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল।
এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। স্বাগত বক্তব্য দেন, ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর ম্যানেজান বাসুদেব নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। ব্রাক স্বাস্থ্য ঝুঁকি কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের প্রতিরোধমূলক বিভিন্ন বিষয়ে তথ্যসহ ওরিয়েন্টেশন প্রেজেন্টেশন করেন  ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পে অফিসার তন্ময় সাহা। ওরিয়েন্টশন সভায় জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা ও স্বাস্থ্য সুরক্ষায় করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ