মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

সুন্দরবনের ডিমের চরে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটক

রিপোর্টার- / ২৩০ পড়া হয়েছে
সময়- শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬)নামে একজন পর্যটক । শনিবার  (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে  নিখোজঁ হন তিনি। নিখোঁজ পর্যটকের বাড়ী রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশী অব্যাহত রয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্তকর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ”এমভি দি এক্সপ্লোরার”শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকা যোগে ডিমেরচর সী-বিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকষ্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ ষ্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষনিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।

ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট বলেন, পর্যটক নিয়ে জাহাজএমভি দি এক্সপ্লোরার”শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ কোষ্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে কোষ্টগার্ড ডিমের চরের উদ্যোশ্যে  রওয়ানা হয়েছেন বলে জানান তিনি।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বনকর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, ডিমের চরে সমুদ্রে নিখোজ পর্যটককে উদ্ধারে স্পীডবোট নিয়ে বনরক্ষীরা তল্লাশী চালাচ্ছেন এবং এ বিষয়ে কোষ্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ