বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবি- খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের 

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার, অস্ত্র উদ্ধার

রিপোর্টার- / ৩০৫ পড়া হয়েছে
সময়- শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় জাহাঙ্গিরের আস্তানা থেকে জেলেদের উদ্ধার করা হয়। এসময়, কোস্টগার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে দস্যুদের একটি নৌকা তল্যাসি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মফিজুল ইসলাম (৪২), হাবিবুর রহমান (৩৭), হাবিবুর (৩৫) ও শাহজাহান গাজী (৪০)। উদ্ধার জেলেরা জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।

কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ-বিসিজিএস তৌহীদের নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার জেলেদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ