শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রেলের ক্যাটারিং সার্ভিসকর্মী হৃদয় অর্থসহ স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা  বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল মিডিয়া লিটারেসি বিষয়ে কর্মশালা বাগেরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ১ জন  অংশগ্রহণ ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী

সুন্দরবনে ভ্রমনে আসা পর্যটক মাহিদ মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার

রিপোর্টার- / ১৯২ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারন্য কেন্দ্রর ডিমের চর এলাকায় সাগরে সাতার কাটার সময় নিখোঁজ মাহিদ আব্দুল্লার মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।  রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারন্য কেন্দ্রর ডিমের চরের দক্ষিন পাশে সাগরে ভাসমান অবস্থায় বনবিভাগ ও কোষ্টগার্ডের সদস্যরা উদ্ধার করে।এর আগে ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে কচিখালী ডিমের চরের সাগরে সাতার কাটতে গিয়ে ঢেউয়ের আঘাতে ভেসে যায় আব্দুল্লাহ। এরপর থেকেই বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।নিহত মাহিদ আব্দুল্লাহ ঢাকার মিরপুর ইবনেসিনা ডায়গনিস্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ শেখ সুলতান মাহমুদ আসাদের ছেলে। তারা মোহাম্মদপুর শেখের টেকের বাসিন্দা। সুলতান মাহমুদ স্ত্রী ও চার ছেলেসহ ঢাকার বিভিন্ন স্থানের ৭৫ জনের একটি পর্যটকদল নিয়ে দি এক্সপ্লোরার নামের পর্যটক লঞ্জে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা ষ্টেশন অফিসের অনুমতি নিয়ে বনে প্রবেশ করেন।পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, নিখোজ কিশোর পর্যটকের মরদেহটি উদ্ধার হয়েছে। কোস্টর্গাড পশ্চিম জোনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তারা পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ