বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

রামপালে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রচার মিছিল

রিপোর্টার- / ৫১৭ পড়া হয়েছে
সময়- সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  একাত্তর পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত বিএনপি এই দেশের গণমানুষের সমর্থনে রাজনীতি করে আসছে। অন্যায় ও সুবিধাবাদী রাজনীতি বিএনপি করে না। জনগণ থেকে ছিটকে পড়া রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে হ্যা- না ভোট চাইছে। হাসিনা বিরোধী আন্দোলনে যাদের দেখিনি তারাই এখন বিপ্লবী দল বলে মিথ্যাচার করছে। দেশের জনগণ যড়যন্ত্রকারীদের থেকে সজাগ রয়েছে। অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধশালী করতে হলে কোনো প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না। যাদের জনসমর্থন ও ভোট নেই তারাই হ্যা- না ভোট চেয়ে তাদের দূর্বলতা স্বীকার করছে। রাজনীতিতে আবেগ নয়, যোগ্যতা ও জনগনের সমর্থনে ভোট পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। বিগত সময় ধরে যিনি রামপাল, মোংলা ও ফকিরহাটের জন্য সর্বসাধারণের জন্য নিবেদিত। হয়ে কাজ করেছেন, তিনি আমাদের বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুর ইসলাম। আমাদের আশার প্রদীপ ফরিদ ভাইকে তাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। রবিবার (০২ নভেম্বর) বেলা ১২ টায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার মিছিল শেষে প্রেসক্লাব রামপাল এর সামনে এক পথ সভায় বক্তারা এসব কথা বলেন।
রামপাল, মোংলা ও ফকিরহাটের গণমানুষের মানবিক নেতা বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুর ইসলামের পক্ষে এই গণমিছিল করেন, রামপাল উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি রামপাল সদর থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সাবেক সহ-সভাপতি তায়েব নূর, আব্দুলাহ আল আজমি, ফারুক আহমেদ, কাজী আজিয়ার রহমান, শাহজালাল গাজী, হুমায়ুন কবির হিমু, মোল্লা ফারুক হোসেন টিটু, আবু সুফিয়ান টুটুল, হাওলাদার আবু রাজিন, হাসান আলী বাবু, ইমরান শেখ, হাসান শেখ, নাজমুল শেখ, লিটন লস্কর, মো. গাউস উদ্দিন, শেখ সোলাইমান, শেখ শরিফুল ইসলাম, শেখ আবুল বাশার, শেখ ইসমাইল হোসেন, গোলাম ফকির, সাবিনা বেগম, মো. রবিউল ইসলাম, ইয়াসিন আরাফাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ