বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে পলি ও ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক 

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

রিপোর্টার- / ২৬৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা  হায়াত উদ্দিন(৪২) নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের হাড়িখালি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানায়, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা তাকে বিকেলে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।  বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকায় বাগেরহাট হিসেবে কাজ করতেন। এছাড়া সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। পরে তিনি  পরাজিত হন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন,  মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।  তবে কারা মেরেছে, কি কারনে মারা গেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ