মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

রামপালে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত ড.ফরিদুল ইসলাম

রিপোর্টার- / ৩৭৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

রামপাল প্রতিনিধি. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রামপালের বাইনতলা ইউনিয়নে ধানের শীষের পক্ষে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে’ এই স্লোগানকে সামনে নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে প্রচারণা সভায়টি জনসভায় রূপান্তরিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার কুমলাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা ও ফকিরহাট আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, মোল্লা কামারুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোতালেব হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক সহস্র নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। বিশেষ করে অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
প্রচারণা সভায় প্রধান অথিতির বক্তব্যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা সাম্যের বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমি আপনাদের সন্তান। বিগত ২০ বছর ধরে আপনাদের পাশে আছি, আমৃত্যু পাশে থাকবো ইনশাল্লাহ। তারেক রহমানের নির্দেশনায় আমরা রামপাল, মোংলা ও ফকিরহাট জানপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি, নিরাপত্তা ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় কাজ করবো। আপনার ধোঁকাবাজ একটি দলের বেহেস্ত পাইয়ে দেয়ার কথায় বিভ্রান্ত হবেন না। আমাদের মনে রাখতে হবে, হালাল খাবার, সত্যের পথে চলা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলেই আপনার আমার পরোকালে শান্তি আসবে। কোন প্রতীক বা মার্কায় ভোট বা সমর্থন দিলে নয়। কারো কোন পাতা ফাদে পা দেবেন না। তিনি রামপালবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেন। বিশেষ করে তরুন ও যুব সমাজকে বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, দেশের অর্ধেক নারী। তাদের অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব নয়। সুতারং তাদের সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। কোন অবস্থায় স্বৈরাচার ফ্যাসিষ্ট যেন আমাদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। কয়েকদিন পূর্বে ভোজপাতিয়ায় কথিত বিএনপি নামধারী কিছু ফ্যাসিষ্টকে বিএনপি সাজিয়ে জামায়াত তাদের দলে যোগ দিয়েছে। মানুষের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে জামায়াত পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। তাদের থেকে সাবধান থাকার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ