বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

ইনসিডিন বাংলাদেশের প্রকল্পের অবহিতকরণ সভা

রিপোর্টার- / ১৬৭ পড়া হয়েছে
সময়- বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে “শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ” শীর্ষক ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক কে. এম. মাসূদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান এবং মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক।

প্রকল্প পরিচালক এডভোকেট মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক শেখ আসাদ, জোয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এ সালাম, ভৈরব মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নার্গিস আক্তার ইভা, ডিপিএফ’র কো-অর্ডিনেটর গোপিনাথ সাহা, রংধনু নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোর্শেদা আকতার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক যুব প্রতিনিধি সমাপ্তি ও শিশু প্রতিনিধি তানভির মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও ক্লাব প্রতিনিধি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করছে, তেমনি নানা ধরনের ঝুঁকি তৈরি করছে। শিশু ও তরুণদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমানভাবে ভূমিকা রাখতে হবে। নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গড়তে শিশু ও যুবাদের নেতৃত্ব বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ