মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন বাগেরহাটে মতবিরোধে খুন হয় আইনজীবি নিজাম উদ্দিন শান্ত : জড়িত দুই ভাইসহ গ্রেপ্তার ৪ ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাংবাদিকের জিডি বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের আধুনিক কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের উদ্বোধন বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

বাগেরহাটে ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টার- / ২৩৭ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের মোঃ রাজ্জাক হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (৩৫)। এদের মধ্যে মনির শেখের বাড়ি থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকা এবং রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাজা, ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়বা ও গাজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ