সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আইনজীবি নিজাম উদ্দিন শান্তর হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন করে মানববন্ধন  রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন উপকূলের স্বাস্থ্য সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের আশ্বাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সসহ ৩ হাসপাতালে ঝটিকা স্বাস্থ্য মন্ত্রীর সফর বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন

বাগেরহাটে ‘তারায় তারায় খচিত’ টেলিস্কোপে চোখ রেখে শিক্ষার্থীদের মহাকাশ দেখা, উৎসবে রূপ নিলো বিশ্ব মহাকাশ সপ্তাহ

রিপোর্টার- / ৩৯৩ পড়া হয়েছে
সময়- বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক, জাতিসংঘ ঘোষিত বিশ্ব মহাকাশ সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় দিনব্যাপী কর্মশালা ‘তারায় তারায় খচিত’। বুধবার(৮ অক্টোবর) বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB)-এর উদ্যোগে আয়োজিত এই বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীরা নিজের হাতে টেলিস্কোপ চালিয়ে চাঁদ ও তারা দেখার অনন্য অভিজ্ঞতা ।

জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৫’ (৪–১০ অক্টোবর)-এর প্রতিপাদ্য “Living in Space” বা “মহাকাশে বসবাস”-এর অংশ হিসেবে আয়োজনটি হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের  সিফ পেসিলেটর  সুব্রত কুমার মুখার্জি ,এসপিএসবি সিনিয়র প্রোগ্রাম অফিসার,মো. রেজাউল ইসলাম ,কোষাধ্যক্ষ নাসির খান সৈকত ,রিজওনাল কোঅরডিনেটর মাহমুদ শোভন,মেন্টর ফারজানা আক্তার লিমা ,মেন্টর ,রুবাইয়েদসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ।

রাতে বিদ্যালয়ের মাঠে।

শিক্ষার্থী তামান্না আক্তার বলল,টেলিস্কোপে চাঁদ দেখার সময় মনে হচ্ছিল যেন আমি পৃথিবীর বাইরে চলে গেছি! বইয়ে যেভাবে দেখি, আজ সেগুলো চোখে দেখলাম এটা অবিশ্বাস্য।

নবম শ্রেণির শিক্ষার্থী রাহাত হোসেন ,আমি আগে ভাবতাম মহাকাশ খুব দূরের কিছু। কিন্তু আজ বুঝলাম বিজ্ঞান জানলে আমরাও একদিন সেখানে পৌঁছাতে পারব।

উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের  সিফ পেসিলেটর  সুব্রত কুমার মুখার্জি বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের কাছে এমন আয়োজন একেবারে নতুন। তারা শিখছে, প্রশ্ন করছে, আর বিজ্ঞানের আনন্দটা নিজেরা অনুভব করছে এটাই সবচেয়ে বড় সাফল্য।এমন আয়েজন গ্রামিণ প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়া উচিৎ।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির কোষাধ্যক্ষ নাসির খান সৈকত বলেন,আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও যেন বিজ্ঞানের আলোয় বড় হয়। বিজ্ঞানের শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে তারা কখনো জানবে না আকাশ কত বড়, পৃথিবী কত ক্ষুদ্র। তাই আমরা টেলিস্কোপ হাতে তাদের আকাশ দেখার সুযোগ দিচ্ছি যাতে তারা নিজের চোখে বুঝতে পারে বিজ্ঞানের সৌন্দর্য কতটা বাস্তব।

তিনি আরও বলেন, মহাকাশ, জ্যোতির্বিজ্ঞান, রোবটিক্স এসব বিষয়ে শিক্ষার্থীরা আগ্রহী হলে ভবিষ্যতে তারাই দেশের প্রযুক্তি ও গবেষণায় নেতৃত্ব দেবে। আমরা শুধু তাদের কৌতূহলের আগুনটা জ্বালিয়ে দিতে চাই, যাতে তারা নিজেরাই খুঁজে নেয় শেখার আনন্দ।

এম,এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ