মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় সিন্ডিকেটের কারণে ন্যায্যমুল্যে ধান বিক্রি করতে না পারায় কৃষকদের ক্ষোভ   শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বাগেরহাট কৃষকদল নেতা বাদলসহ গণতন্ত্র পূর্ন প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকান্ডের শিকার হয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার মাটিতে হবে–জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল   সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন আত্মসমর্পন সুস্থ হয়ে ৬ মাস পর ফিরেছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত- পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী ও আলোচনা সভা  বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ্য

বাগেরহাটে দোলা বাসের চাপায় শিক্ষক নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার- / ৫১৯ পড়া হয়েছে
সময়- বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের সাইনবোর্ড- বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন।বুধবার(০৮ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ওই শিক্ষককে চাপা দেয়।এতে ওই শিক্ষক গুরুত্বর আহত হয়।বাসটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আর ওই শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। বাসটিকে ভাংচুর করে। পরে স্থাণীয়দের মধ্যস্থতায় ঘন্টা দুয়েক অবরোধের পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি শিক্ষক। নিহত শিক্ষকের বাড়ি সাতক্ষিরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। এক বছর এক মাস আগে এনটিআরসিএ‘র মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মত মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন।বাসের চাপায় গুরুত্বর আহত হলে, আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেছি।কাটাখালি হাইওয়ে থানার র‌্যাকার খবর দেওয়া হয়েছে। ল্যাকার আসলে খাঁদ থেকে সরিয়ে থানায় নেওয়া হবে। যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে।ঘটনার পরেই বাস চালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ