শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালা মিছিল

রিপোর্টার- / ২২২ পড়া হয়েছে
সময়- সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট -২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়নয় দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা। রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মশাল নিয়ে দূর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই স্লোগান দেন নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মশাল মিছিলে  যুবদল নেতা এমদাদুর রহমান সাগর, বিএনপি নেতা মিলন ও নিলুতরফদারসহ কয়েকশ নেতাকর্মী অংশগ্রহন করেন। তারা বাগেরহাট-২ আসনে ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের মনোনয়ণ বাতিল করে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

শনিবার বাগেরহাটের চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষনা করে বিএনপি। এর মধ্যে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

সদর উপজেলা যুবদলের সদস্য এমদাদুর রহমান সাগর বলেন, জেলা বিএনপির সাবেক সভিাপতি এমএ সালাম বিগত ১৭ বছর বাগেরহাটে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। অসংখ্য হামলা মামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে, যাকে ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনয়ন দিয়েছেন। আমরা চাই, ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে বাদ দিয়ে এমএ সালামকে মনোনয়ন দেওয়া হোক। এজন্যই আমরা আজকে মিছিল করেছি।

তবে মিছিলে বাগেরহাট জেলা বিএনপি এবং অংসংগঠনের গুরুত্বপূর্ণ তেমন কোন নেতাকে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য এমএ সালামকে ফোন করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ