বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে পলি ও ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বাগেরহাটে ২৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক 

মোল্লাহাটে মহাসড়কে দুর্বৃত্তদের গুলিতে দম্পত্তি আহত

রিপোর্টার- / ২৮৬ পড়া হয়েছে
সময়- বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উজ্জ্বল মহন্ত (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাত কিলো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাউলটুরি গ্রামের মনোরঞ্জনের ছেলে উজ্জ্বল মহন্ত মোটরসাইকেল চালিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থামানোর চেষ্টা করে।  তিনি মোটরসাইকেল না থামালে তারা গুলি ছোড়ে। এতে উজ্জ্বল মহন্ত গুলিবিদ্ধ হন এবং তার স্ত্রীও আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উজ্জ্বল মহন্ত চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, “ওই সময় পূজা ডিউটির কারণে কাছের এক মন্দিরে অবস্থান করছিলাম। মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের দায়িত্ব কর্তব্যের অংশ হিসেবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ