শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

শরণখোলায় লোকালয় থেকে কুমিরের ছানা উদ্ধার

রিপোর্টার- / ২৯৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় খাল থেকে একটি কুমিরের ছানা উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের তেরাবেকা নামক একটি খাল থেকে কুমির ছানাটি  উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, স্থানীয় জেলে শাহীন ফরাজী সকালে খালে মাছ ধরতে গেলে তার জালে এই কুমিরের ছানাটি আটকা পড়ে। তারপরে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরের ছানাটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় সুন্দরবনের নদীতে অবমুক্ত করে।তিনি আরও জানান, কুমিরের ছানাটি দুই ফিট লম্বা, ধারণা করা হচ্ছে, দুই মাস বয়সী এই ছানাটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ের খালে ঢুকে পড়ে।

আলম হাওলাদার বলেন, এর আগে সুন্দরবন থেকে আসা প্রায় শতাধিক অজগর সাপ উদ্ধার করা হলেও এবার প্রথম কুমিরের ছানা উদ্ধার করা হলো।  সুন্দরবনের বন্যপ্রানী ও জলজ এবং উভচর প্রানী লোকালয়ের মানুষের সচেতনতার কারনে সুরক্ষা পাচ্ছে বলে জানান তিনি।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, কুমিরের ছানাটি লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ