মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে পলি ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ 

রিপোর্টার- / ২৫৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের  উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুঃস্থদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২০ জানুয়ারি) বিকালে একযোগে গৌরম্ভা, রাজনগর ও হুড়কা—ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।

বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক রামানাথ পূজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স অফিসার ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি. এম. তরিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা জানান , মানবিক উদ্যোগে শীত মৌসুমে তীব্র শৈত্য প্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও সুদৃঢ় করে।

ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিআইএফপিসিএল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। মানসম্মত কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা বিআইএফপিসিএল কর্তৃপক্ষসহ জেলা ও উপজেলা প্রশাসনকে এই মহতী উদ্যোগ অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক বাস্তবায়িত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল পাওয়ার প্লান্ট) ২০২২ সালের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। বিগত টানা দুই মাস নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ দেশের সর্বোচ্চ  বিদ্যুৎ উৎপাদন করার খ্যাতি অর্জন করেছে। সামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রেখে চলেছে এই অত্যাধুনিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ