নিজস্ব প্রতিবেদক.সারাদেশের মত বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপিত হচ্ছে। বুধবার দিবসটি উপলক্ষে সকালে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। একে একে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সিভিল সার্জন, জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি, বিাগেরহাট প্রেসক্লাব, পানি উন্নয়ন বোর্ড, ঘাটগম্বুজ প্রত্নতত্ব, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন, বিএনপি নেতা এমএ সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু প্রমুখ। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।