মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন, দগ্ধ চালক,পুড়েছে আরও ৮ মোটরসাইকেল সন্ত্রাসের কোন আশ্রয় স্থল বাগেরহাটে থাকবে না-রেঞ্জ ডিআইজি বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুথান দিবস উদযাপন  জুলাই সনদের সব দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না– মাহফুজুর রহমান ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা অভিযান  বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে রেড ক্রিসেন্ট ইউনিটের ফুলেল শুভেচ্ছা বাগেরহাটে চুরি করা ১১টি গরু উদ্ধার, ট্রাকসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক  মোল্লাহাটে মধুমতি নদীতে মোবাইল কোর্ট: অবৈধ জাল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা  ক্লিনিক সিলগালার পর,  মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল সাময়িক বরখাস্ত বাগেরহাটে  জলবায়ু ন্যায়বিচার আন্দোলনকে শক্তিশালী করতে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য ইকবালের ভাই নিখোজ

রিপোর্টার- / ২৯০ পড়া হয়েছে
সময়- রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মোঃ ইকবাল হোসেনের ভাই মোঃ হাসান খান (২৪) এক সপ্তাহ ধরে নিখোজ রয়েছেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন প্রতিবন্ধী ক্রিকেটার মোঃ ইকবাল হোসেন। গেল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)তিনি এই ডায়েরী করেন।

নিখোজ মোঃ হাসান খান মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী গ্রামের মৃত মোঃ ইলিয়াস খানের ছেলে। হাসান খান একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, মাঝারি গড়নের এবং ওজন আনুমানিক ৫০ কেজি।মুখে হালকা দাড়ি আছে। সে একা একা চলাচল করতে পারে বলে জানান বড় ভাই মোঃ ইকবাল হোসেন।তিনি স্বাভাবিকভাবে বাংলাতেই কথা বলেন।

তিনি বলেন, গেল ৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ী এলাকা থেকে মোঃ হাসান খান নিখোজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আপন ছোট ভাইয়ের খোজ না পেয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান ইকবাল হোসেন।

নিখোজ মোঃ হাসান খানের মা মোমেনা বেগম বলেন, প্রায় এক সপ্তাহ হয় আমার ছেলে মুখ দেখি না। আমার পাগল ছেলে, কোথায় আছে কেমন আছে জানি না। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলেকে খুজে বের করতে সহযোগিতা করুণ।

হাসান খানের সন্ধ্যান পেলে ০১৯১৯০৭২৭০৭ মুটোফোন নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিখোঁজের বড় ভাই একটি সাধারণ ডারেয়ী করেছেন। আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি। সেই সাথে সম্ভাব্য সব স্থানে খোজ নেওয়া হচ্ছে। বিসয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ