শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

রামপালে শিক্ষিকার বসতঘর পুড়ে ছাই

রিপোর্টার- / ২৩২ পড়া হয়েছে
সময়- সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. রামপালের জিয়লমারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষিকার বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপর সোয়া ১ টার সময় কেউ বাড়ীতে না থাকার সুযোগে অগ্নিসংযোগ করে এক যুবক। এতে বসতঘরটি পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।
স্থানীয়রা জানান, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে দুপুর অনুমান সোয়া ১ টার সময় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বাড়ীতে কেউ না থাকার সুযোগে স্থানীয় মানসিক ভারসাম্যহীন তানভীর হাওলাদার ঘরে অগ্নিসংযোগ করে থাকতে পারে। কারণ ঘরে আগুন লাগার পরে সে দা নিয়ে দাড়িয়ে ছিল। কেউ আগুন নেভাতে গেলে তাকে বাঁধা দিচ্ছিল। এ বিষয়ে অভিযুক্তের পরিবারের সদস্যদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ওই শিক্ষিকা হোসনেয়ারার মুঠোফোন কথা বলার এক পর্যায়ে তিনি ফোন কেটে দেন। রামপাল থানার ওসি মো. আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। শুনেছি একজন মানসিক প্রতিবন্ধি যুবক অগ্নি সংযোগ করে থাকতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করছেন। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ