বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে নতুন কুঁড়ি সিজন-২-এ নিবন্ধন ২১৮৬ প্রতিযোগী প্রধানমন্ত্রী আজ বাগেরহাটে আসছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে উপকূলবাসীর নানা উন্নয়নমূলক প্রত্যাশা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল নামে-বেনামে বরাদ্দ নয়, স্বচ্ছতা নিশ্চিতে পিআইসি কমিটি; বাগেরহাটে জেলা পরিষদের শতাধিক প্রতিষ্ঠানে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান জনগণ গণভোটে হা-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে-ডা, শফিকুর রহমান ফকিরহাটে জমি দখল ও হামলার ঘটনায় অপরাধ ঢাকতে উল্টো মামলার শিকার পরিবার বঙ্গোপসাগরে ট্রলিং বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটে সপ্তম দিনের মত বিক্ষোভ মিছিল ও জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ঘেরাও

রিপোর্টার- / ৩৪৪ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে সপ্তম দিনের মত বিক্ষোভ মিছিল ও জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে  বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে এসে নেতাকর্মীরা জড়ো হতে থাকে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি আন্দোলনকারীরা।

এর পাশাপাশি গনস্বাক্ষর কর্মসূচি চলমান রয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি থাকবে না। বিকেলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

এদিকে চারটি আসন বহাল রাখার দাবিতে উচ্চ আদালতে এখন পর্যন্ত বাগেরহাটবাসীর পক্ষ থেকে তিনটি রিট করা হয়েছে। আদালত রিটকারীদের পক্ষে ১০ দিনের রুল জারি করেছেন।

সকাল থেকে এসব কর্মসূচিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এ্যাড. কাজলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আকিসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এরপরেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গন মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

নির্বাচন কমিশনের চুড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ ( বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা)ও বাগেরহাট-৩(কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। দীর্ঘদিন থেকে ৪টি আসনে নির্বাচন হয়ে আসছিল। পূর্বের আসন সীমানা: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২(বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ