সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মোংলায় ব্যবসায়ীকে উচ্ছেদ করে জমি দখলের অপচেষ্টা, নেপথ্যে প্রভাবশালী মহল বাগেরহাটে বিএনপির নারী নেত্রীদের অবমূল্যায়ন ও হাইব্রিড নেতাদের দৌরাত্ম্যের অভিযোগ বাগেরহাটে ঘের সংক্রান্ত দ্বন্দ্ব : বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা, বিক্ষোভ   হাইকোর্টে তথ্য গোপনের অভিযোগ রামপাল বাইনতলা ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরা বেগম বরখাস্ত বাগেরহাটে যুবদল নেতা সুজন মোল্লার নামে অপপ্রচার,তদন্তে পুলিশ বাগেরহাটের শরনখোলায় দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে : সংবাদ সম্মেলন  জমি বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা,সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত মূলক তথ্য -পুলিশ সুপার  বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরীন সিন্ডিকেট চক্রের প্রভাবে ভোগান্তি চরমে  বাগেরহাটে জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ 

বাগেরহাটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

রিপোর্টার- / ৪৯৩ পড়া হয়েছে
সময়- শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হানিফ হাওলাদার (২৫) নামের এক যুবক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ভোর রাতে ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হানিফ হাওলাদার বাগেরহাট পৌরসভার পূর্ব বাসাবাটি এলাকার স্টেডিয়াম সড়কের বাসিন্দা আলম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে।

হানিফের স্ত্রী সোনামণি আক্তার জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন হানিফ। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও জ্বর না কমায় গত বুধবার বাগেরহাট জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে প্লাটিলেট কমে ২৬ হাজারে নেমে আসায় জেলা হাসপাতালে ভর্তি না নিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়। নিউ লাইফ হাসপাতালে দুই দিন আইসিইউতে থাকার পর শনিবার ভোরে তিনি মারা যান।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হানিফ হাওলাদার জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন। প্লাটিলেটের সংখ্যা খুব কম থাকায় তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। মৃত্যুর পর শনিবার দুপুরে নামাজে জানাজা শেষে হানিফ হাওলাদারকে বাগেরহাটের মদিনা মসজিদ কবরস্থানে দাফন করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ