শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ: মোল্লাহাটে মরদেহের দাফন-সৎকার নিয়ে উত্তেজনা রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ২০ এপ্রিল থেকে বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু  খানজাহান আলী মাজারের কুমির-কুকুর কান্ড : কুকুরটি জলাতঙ্ক সংক্রামন ছিল   বাগেরহাটের জেলা বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও আনন্দ র‌্যালী বাগেরহাটে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ সংরক্ষিত আসনের শহিদ পরিবার থেকে প্রার্থী চায় সংগ্রামী নেত্রী শারমিন সুলতানা রুমা জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা

কালো চিলের রং ধারণ করে ছো মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে, ডানাসহ ছিড়ে ফেলবেন-জামায়াত আমীর

রিপোর্টার- / ১৭৬ পড়া হয়েছে
সময়- মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আপনাদেরকে সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারও ভোট ছো মেরে নিতে চায়, ওর ডানাসহ তুলে ফেলবেন। আগের ১৫ বছর আমার ভোট আমি দিব্, তোমারটাও আমি দিব এটা অচল। আমার ভোট আমি দিব, তোমার ভোট তুমি দেও, আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। নিজেদের ভোটের পাহাড়াদার হতে হবে, অন্যের ভোটেরও পাহাড়াদার হতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার যার ভোট সে দিবে, তার অধিকার রক্ষায় কাজ করতে হবে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার মোড় সংলগ্ন মাটে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীরে জামায়াত আরও বলেন, ‘শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে।’

বাংলাদেশ জামাতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে  বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও: মশিউর রহমান খান,  বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও: আব্দুল ওয়াদুদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মোঃ রিয়াজুল ইসলাম, খেলাফত মজলিসের বাগেরহাট জেলার সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী, এনসিপির বাগেরহাট জেলার সিনিয়র সমন্বয় সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, পৈত্রিক সূত্রে জমিদারি সুত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই কাউকেই প্রভু হিসাবে দেখতে চাই না । বিশ্বের প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই, কিন্তু অতীতে বন্ধুত্ব নয় কিছু কিছু ক্ষেত্রে প্রভূত্ত কায়েম হয়েছিল। আমাদের ঘাড়ে চেপে বসেছিল ৫৪ বছরের অনেক সম্ভাবনাকে ধুলিস্যাৎ করে দিয়েছিল, আগামীতে এই জাতি আর কোনো আধিপত্য বাদ বরদাস্ত করবে না।

কিছু লোক জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের প্রাপ্য বিপক্ষ অমুক ধর্মের ক্লাস আমরাই সবগুলোর কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছ পালার মত থাকতে চাই। নিরাপদে শান্তিতে থাকতে চাই। দেশ প্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাল্লাহ ।

তিনি আরও বলেন, বাগেরহাটের অনেক সমস্যা আছে। বিভিন্ন অঞ্চলকে পিছে রাখা হয়েছে । গত ২০ ১৫ সালে আমি শরনখোলায় এসেছিলাম। জমি দিয়ে চলতে হয়েছে ভালো একটা রাস্তা নাই, তিন জায়গায় আমরা পড়েই গেলাম। সেখানটা বাংলাদেশের অংশ নয় , যে এত খারাব। যারা কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। সততার সাথে যারা দক্ষতার সাথে কাজ করবে সেই জাতির খেদমত করবো।

তিনি বলেন, আমরা এটা দেখব না কোন মন্ত্রী মহোদয়ের প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায় আমরা দেখব না। কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি সেই এলাকায় কাজ করতে হবে। আমরা ক্ষমতায় গেলে সবাইকে সমান চোখে দেখবো। এ জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট। আপনারা কি তা বিশ্বাস করেন এবং ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ।

যেহেতু আমাদের নিজস্ব কোন ধান্দাবাজি নাই আপনাদের সবাইকে অনুরোধ জানাবো ১২ তারিখের দুইটি বিষয়ে ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ ।

১২ ফেরুয়ারি প্রথম ভোট হবে ইনশাল্লাহ শুধু আমি একা না আপনার প্রিয়জন এলাকাবাসীকে নিয়ে ভোট দিতে যাবেন। বাগেরহাটের চারটি আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ