রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’নারী নির্যাতন প্রতিরোধে সাংস্কৃতিক অনুষ্ঠান বাগেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা   তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেল খানা পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাটে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক বাগেরহাটে সনাক–ইয়েস–এসিজি’র দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে অতিষ্ঠ উজলকুড় গ্রামের বাসিন্দারা, পুলিশের হস্তক্ষেপ কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি অব্যাহত ভোগান্তিতে রোগী–স্বজনরা বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ফার্নিচার দোকান, ব্যবসায়ীর ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

খুলনায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা

রিপোর্টার- / ২৮ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

খুলনা প্রতিনিধি. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা গতকাল বুধবার খুলনা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও রিজলভ টু সেইভ লাইভস এর সম্মিলিত সহযোগিতায় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মুজিবুর রহমান। সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভ’ঁইয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের এডিশনাল ডাইরেক্টর ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস, চিফ এসিস্ট্যান্ট (এমআইএস) মো. জোবায়ের হোসেন এবং খুলনা, বাগেরহাট, চুয়াডাঙা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও কুষ্টিয়া জেলার সিভিল সার্জনগণ। সার্বিক তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায়, সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান এবং বাগেরহাটের এমওসিএস ডা. মো. রিয়াদ্দুজ্জামান।
এসময় বক্তারা বলেন, অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম, যেটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ এবং অকাল মৃত্যুর কারণ। এ রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চিকিৎসা সেবা আরও শক্তিশালী করার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য এ প্রকল্পের আওতায় দেশের ৪৪ জেলার ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৫ লাখ ২২ হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন, যার মধ্যে গড়ে ৫৬% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে। শুধু খুলনা বিভাগের ৫ জেলার ১৮ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়েছেন ১৮ হাজারের বেশি রোগী, যাদের মধ্যে প্রায় ৫০% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। শেষে বিএইচসিআইয়ের ভবিষ্যৎ কার্যক্রম ত্বরান্বিত করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ