বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ  চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রফতানি বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে যেতে হবে না —জেলা প্রশাসক বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরের ই-টিকেটিং সেবা চালু বাগেরহাট ৪ আসনে সতন্ত্র প্রার্থী শিপন আপিলে ফিরে পেলেন মনোনয়ন বাগেরহাটে ৯০ টি স্থানে বিনামুল্যে  ইন্টারনেট সেবা চালু প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ বাগেরহাটে একতা আন্ত: কল্যাণ সেবা সংঘের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত পরিবার পেল কম্বল

চিতলমারীতে জমি বিরোধে কুপিয়ে জখম, আটক ১

রিপোর্টার- / ১৩৬ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে খলিল সরদার (৫৮) নামের একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় আহতের ভাই জয়নাল সরদার বাদি হয়ে  থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে আবু সাইদ সরদার নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরবানিয়ারী গ্রামের মুসলিমপাড়া এলাকায় জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে  প্রতিপক্ষের আব্দুল ওহাব সরদার, জাহাঙ্গীর মোল্লা, সেলিম সরদার, শাফায়াত সরদার, আবু সাঈদ সরদারসহ অন্তত ১০-১২ জন হাতে কুড়াল, দা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে জয়নাল সরদারদের বাড়ির সামনে আসে। তারা নতুন ঘর নির্মাণে ব্যবহৃত ইট, বালু ও খোয়া পুকুরে ফেলে দিতে থাকে। এসময় আব্দুল খলিল সরদার বাধা দিলে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আসামি শাফায়াত সরদার হাতে থাকা কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে খলিল সরদারকে আহত করে। পরে তাকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় থানায় মামলা করলে আরও ক্ষিপ্ত বাদি জয়নাল সরদারকে জীবন নাশের হুমকি দেয় বলে জানান মামলার বাদি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম বলেন, একজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। অন্য আসামীদের আটকের জন্য পুলিশ মাঠে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ