মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে কৃষকদল নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল  সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজার দিঘির একমাত্র কুমির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল  বাগেরহাটে মাজারের দীঘিতে  কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের কাছে প্রাসঙ্গিক – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  কুরবানির আনন্দ পৌঁছে গেল ৩০০ পরিবারের ঘরে দুঃসাহসিক উদ্ধার অভিযানে ভরসার নাম আব্দুল আলীম শেখ দুর্যোগে প্রস্তুতির বার্তা ছড়িয়ে ঝলমলিয়ায় কোডেকের সাংস্কৃতিক প্রচারণা কোডেক অগ্রযাত্রা প্রকল্পের ফ্রি গাইনি সেবা, চিকিৎসা পেলেন ৮৫ নারী রোগ বাগেরহাট সরকারী পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন ও বিক্ষোভ

জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল-জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ

রিপোর্টার- / ২৩৮ পড়া হয়েছে
সময়- রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা. জয়ী হলে রামপাল-মোংলার এই জনপদকে শান্তির জনপদে পরিণত করা হবে। সকলকে নিয়ে নিরাপদ ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে জামায়াত। চারিদিকে জামায়াতের নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ঢেউ রামপালেও দোলা দিয়েছে। সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদগে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শ্রীফলতলা নতুন মোড় চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ।
রামপাল উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।তিনি তাঁর বক্তব্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা সরকার গঠন করলে অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজতর হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সূরা সদস্য অধ্যাপক ইকবাল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, সেক্রেটারি মাওলানা জেহাদুজ্জামান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল প্রমুখ। সামাবেশ শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি নির্বাচনী গণ মিছিল শ্রীফলতলা নতুন মোড় থেকে শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ