সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় বাল্যবিয়ে ঠেকিয়ে পুরস্কার পেল রামপালের দুই কিশোরী বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটপাট বাগেরহাটে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার রামপালে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকজনিত মৃত্যুঝুকি কমাতে প্রশিক্ষণ কর্মশালা রামপালে বৃদ্ধ বাবুলের ক্ষেতের গাছ কেটে দিল দুর্বৃত্তরা মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বাগেরহাটে অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ   বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার  বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি : রাসেল সভাপতি রাহুল সম্পাদক  বাগেরহাটে নুয়ে পড়া পাকা ধান থেকে গজিয়েছে চারা, লোকসানে কৃষক

তথ্যের অধিকার জানে নারী, পরিবর্তনে এগিয়ে গ্রাম  বাগেরহাটে উঠান বৈঠক

রিপোর্টার- / ৫৭১ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজেস্ব প্রতিনিদেক , তথ্যই শক্তি এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক। শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর উদ্যোগে ও ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার সহযোগিতায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গ্রামীণ নারীদের সরকারি দপ্তর থেকে তথ্য প্রাপ্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি হাতে-কলমে তথ্য প্রার্থনার ফরম পূরণ শেখানো হয়, যাতে তারা নিজ নিজ অধিকার প্রয়োগে সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন।

আলোচনায় অংশ নেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের মো. শাহেদ, ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সভাপতি কাজী মাহফুজুর রহমান দ্বীপ এবং বৈঠকের সূচনা বক্তব্য রাখেন ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা শাখার সভাপতি জুম্মান শেখ।

বক্তারা বলেন,তথ্য অধিকার আইনের মাধ্যমে নাগরিকরা সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। বিশেষ করে গ্রামীণ নারীরা যদি তথ্য জানে, তবে তারা সমাজ পরিবর্তনের বড় শক্তি হয়ে উঠতে পারেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আকবর, ভলেন্টিয়ার শিয়াতুল ইসলাম সাব্বির, নিয়ামুল হাসান, রাফিউল ইসলাম, কাজী জুনায়েদ, রিফাত, ফারজানা আক্তার জেমী, মারিয়া আফরিন মৌ, বাঁধন মোল্লা, রাকিব, মো. বাইজিদ, জেরিন আক্তারসহ দুই সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি ও বিশেষ করে নারীদের ক্ষমতায়নে তারা ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবেন।

এম ,এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ